হাটহাজারীতে সাবেক মন্ত্রী আনিসুল ইসলামের বাসভবনে আগুন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের হাটহাজারীর বাসভবনে শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঘটনার প্রেক্ষিতে দেশের সার্বিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি পদক্ষেপ নির্ধারণের জন্য শনিবার ((২০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হবে।
পার্টি সূত্র জানিয়েছে, সভায় ঘটনাস্থল, নিরাপত্তা ব্যবস্থা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া, জনসাধারণ ও সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
দুর্বৃত্তরা কেন এই আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত নয়। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।