EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

নয় মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

নয় মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস

ছবি: সংগৃহীত

অ অ

চলতি বছরের প্রথম নয় মাসে সারাদেশে ৫১৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সময়ে সাংবাদিকদের ওপর ২৮৮টি নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৯৭ জন সাংবাদিক আহত, ৮৭ জন লাঞ্ছিত এবং ৭৭ জন হুমকির মুখে পড়েছেন। এ ছাড়া ২০ জন সাংবাদিককে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

সংগঠনটির জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬-এর মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সাইবার নিরাপত্তা আইন-২০২৬-এর অধীনে সাংবাদিকদের আসামি করে ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় ৫১ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। 

সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সাংবাদিক নির্যাতন ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের মতো ঘটনা প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি মানবাধিকার রক্ষায় সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকেও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন