EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের দিনব্যাপী কর্মশালা

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের দিনব্যাপী কর্মশালা

ছবি: সংগৃহীত

অ অ

গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব, অধিকার ও পেশাগত দায়িত্ব সম্পর্কে সচেতন করতে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

রোববার (১৮ অক্টোবর) ঠাকুরগাঁও সার্কিট হাউস মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর ও পুলিশ সুপার বেলাল হোসেন। 

‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধিবিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক এ কর্মশালায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং পেশাগত দায়িত্ব পালনে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি গণমাধ্যমসংশ্লিষ্ট আইন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৬০ জন কর্মী অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

আরও পড়ুন