গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম
‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী। ছবি: সংগৃহীত
মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (১১ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। গান্ধী আশ্রম ট্রাস্ট অনুষ্ঠানের আয়োজন করে।
দীর্ঘদিন ধরে বিজনেস সাংবাদিকতার পাশাপাশি মহাত্মা গান্ধীর আদর্শ প্রচারে কাজ করছেন ফারুক মেহেদী। গান্ধী আশ্রম ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়ে তিনি এ আদর্শ প্রচারে ভূমিকা রেখেছেন। মহাত্মা গান্ধীর জীবন ও কর্ম নিয়ে নির্মিত তাঁর প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ।
গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের সিইও ও পরিচালক রাহা নবকুমার। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
