EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ডিকাবের শোক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ডিকাবের শোক
অ অ

সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিবেদক আমির খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)। 

এক শোকবার্তায় সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েশ মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

শোকবার্তায় তারা বলেন, আমির খসরু দীর্ঘ পেশাজীবনে কূটনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ডিকাবের সঙ্গে তার দীর্ঘ সম্পৃক্ততা ও সাংবাদিকতায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আমির খসরু তার দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক গণমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’র বাংলাদেশ প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি সাপ্তাহিক 'বুধবার' সাময়িকীর নির্বাহী সম্পাদক এবং দৈনিক 'ইত্তেফাক'-এর কূটনৈতিক প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, সাংবাদিক আমির খসরু শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আরও পড়ুন