EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

সাংবাদিক আমির খসরু আর নেই

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম

সাংবাদিক আমির খসরু আর নেই
অ অ

সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিবেদক আমির খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

সাংবাদিক আমির খসরুর সহকর্মী মুসা মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আমির খসরুর স্বজনরা জানিয়েছেন, সন্ধ্যা সাতটার কিছু আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সাংবাদিক আমির খসরু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন