EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। তাকে গ্রেড-১ মর্যাদায় ১ বছরের জন্য এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১’-এর ধারা ১১(২) অনুযায়ী অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।


আরও পড়ুন