EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

ডেইলি সানের রাশেদসহ ৫ সাংবাদিক পেলেন অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

ডেইলি সানের রাশেদসহ ৫ সাংবাদিক পেলেন অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ
অ অ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৫ পেয়েছেন পাঁচ সাংবাদিক। তারা হলেন—ডেইলি সানের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট রাশেদুল হাসান, চ্যানেল ২৪-এর স্পেশাল করেসপনডেন্ট মো. ইমদাদুল হক, দৈনিক সমকালের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট দেলোয়ার হোসেন, জাগোনিউজ২৪-এর স্টাফ করেসপনডেন্ট মুহাম্মদ সালাহ উদ্দিন এবং স্টার নিউজের স্টাফ করেসপনডেন্ট মোহাম্মদ ওমর ফারুক।

এর আগে রেলওয়ের ট্রেন বেসরকারি খাতে লিজ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য রাশেদুল হাসান ‘অ্যান্টি-করাপশন ইনভেস্টিগেটিভ জার্নালিজম অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা ফেলোদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।


অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভূমি ও নির্মাণ—এই পাঁচটি খাতে অন্তত ২৭ জন সাংবাদিক প্রতিবেদনের জন্য তাদের ধারণা জমা দিয়েছিলেন। সেখান থেকে সাক্ষাৎকারের মাধ্যমে পাঁচজনকে ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয়।

এই ফেলোশিপের আওতায় অনুসন্ধান কাজের জন্য মেন্টরশিপ এবং প্রয়োজনীয় খরচ প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা করে সম্মাননা প্রদান করা হয়েছে।

ফেলোশিপ প্রোগ্রামে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহনাজ মুন্নী, তৌহিদুর রহমান এবং বদরুদ্দোজা বাবু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম ও উপ-সম্পাদক এম মুনির হোসেন, চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, জাগো নিউজ ২৪-এর সম্পাদক জিয়াউল হক এবং স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মিরাজ।

আরও পড়ুন