EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে গায়ক অলিভার ট্রিসহ ৬ জনের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৪৯ এএম

ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে গায়ক অলিভার ট্রিসহ ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে মাঝ আকাশে দুইটি হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

রবিবার (১৪ জুন) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আকাশেই দুটি উড়োজাহাজের মধ্যে তীব্র ধাক্কা লাগে, ফলে উভয় হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রি এবং আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর গ্যাসপার প্রিম দিয়াজ (গ্যাসপি) রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো নিহতদের পূর্ণ পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি বিক্রয় কেন্দ্রের পার্কিং লটে আছড়ে পড়ে। এতে পার্কিংয়ে থাকা একাধিক বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং মাটিতে আছড়ে পড়ার আগেই একজন যাত্রীকে লাফ দিতে দেখা যায়। এতে স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোর বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন