ছবি: সংগৃহীত
বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি ‘কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার (আপ টু এভিপি)’ পদে জনবল নিয়োগ দেবে।
আগ্রহীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই পদে আবেদন করতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকায়। বেতন ও অন্যান্য সুবিধা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহীরা বিস্তারিত তথ্য জেনে নিন এখানে।
আরও পড়ুন