EN ☀️
×

Follow Us

চাকরি

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের সময়সীমা বাড়ল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের সময়সীমা বাড়ল

ছবি:সংগৃহীত

অ অ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণের সময়সীমা সাত দিন বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

রবিবার (২৫ জানুয়ারি)  সেনাসদরের অ্যাডজুটেন্ট জেনারেল শাখার অধীন পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের সৈনিক পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন