EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আইসিসি প্রধানকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে জাপান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ এএম

আইসিসি প্রধানকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে জাপান

ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আকানে তোমোকোর জাপান সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। পুলিশের পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থার সর্বোচ্চ স্তরের সুরক্ষা পাচ্ছেন তিনি। সাধারণত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের জন্য পৃথক নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হয়।

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের নেতৃত্বে রয়েছেন জাপানি নাগরিক আকানে তোমোকো। তাঁর নেতৃত্বাধীন আদালত ২০২৪ সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এদিকে, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আকানে তোমোকো ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনি ব্যবস্থার ওপর আঘাত হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেন আইসিসি প্রধান।

এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা এক যৌথ ঘোষণায় বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং এ ধরনের সংস্থাগুলোর নিজেদের এখতিয়ার অপব্যবহার করা উচিত নয়।

আইসিসি প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং আদালতের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কের মধ্যে জাপানের এ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়টি সামনে এল।

আরও পড়ুন