ভারত-নেপাল সম্পর্ক জোরদারে জয়শঙ্কর-বালেন্দ্র বৈঠক
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রবিবার (২২ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির তাজমহল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারত ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। যোগাযোগব্যবস্থা, বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
বিশেষ করে ক্রিকেট ও ফুটবলে দুই দেশের সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ ছাড়া ভারত ও নেপালের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আরও পড়ুন
