EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

অটোয়ায় ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে শিল্পী, কার্নিকে নিয়ে রসিকতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

অটোয়ায় ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে শিল্পী, কার্নিকে নিয়ে রসিকতা

অটোয়ায় প্রেস গ্যালারি ডিনারে ট্রাম্পের ছদ্মবেশে অভিনয়শিল্পী।

অ অ

কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে হাজির হয়েছেন এক অভিনয়শিল্পী। শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ নৈশভোজে প্রধানমন্ত্রী মার্ক কার্নির উপস্থিতিতে তাঁকে নিয়ে নানা রসিকতা করেন তিনি। পাশাপাশি ট্রাম্পের পরিচিত করমর্দনের ভঙ্গিও অনুকরণ করেন।

মঞ্চে উঠে ট্রাম্পের কণ্ঠে ওই শিল্পী বলেন, ‘ফেক নিউজ। এখানে দুজন কার্নি আছেন। এটা তো একেবারে বিপর্যয়। বিষয়টি কি অবিশ্বাস্য নয়? দুজন কার্নি! তিনি এতটাই জনপ্রিয়, প্রায় আমার মতোই।’

এ সময় জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হিটেড রাইভালরি’র প্রসঙ্গও টানেন তিনি। এরপর কার্নির শারীরিক গঠন নিয়েও কৌতুকপূর্ণ মন্তব্য করেন। অনুষ্ঠানে ট্রাম্পের মতো শক্তভাবে হাত মেলানোর ভঙ্গিও নকল করে দেখান ওই শিল্পী।

কানাডার পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদদের অন্যতম বার্ষিক আয়োজন। প্রতিবছর এ অনুষ্ঠানে তাঁরা একত্র হন। সাধারণত রাজনৈতিক নেতারা এখানে নিজেদের ও প্রতিপক্ষকে নিয়ে হাস্যরসাত্মক বক্তব্য দেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গ-রসিকতা ও বিনোদনমূলক পরিবেশ তৈরি করাই এ আয়োজনের বৈশিষ্ট্য।

আরও পড়ুন