গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করল যুক্তরাজ্য
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এ রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্য এ ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, তার দপ্তর মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে আজ এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, মিয়ানমার দেশটির মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
কোনো রাষ্ট্র গণহত্যার অপরাধ করেছে বলে আদালত এই প্রথম রায় দিল।
আরও পড়ুন