ত্রিপাক্ষিক বৈঠক ‘সত্যিকার অর্থেই ইতিহাস গড়ছে’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
শেনজেনে এপেক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো ত্রিপাক্ষিক বৈঠকের সুযোগ তৈরি হওয়াকে ইতিহাস গড়ার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনের শেনজেনে এপেক সম্মেলনের সময় বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে তিনি বলেন, এ ধরনের বৈঠকের সুযোগ পেয়ে তিনি ‘আনন্দিত’। একই বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদও জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘সত্যিকার অর্থেই ইতিহাস গড়ছেন তারা।’
চীনে ‘এতো উষ্ণ অভ্যর্থনা’ পাওয়ার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, সেখানে উপস্থিত থাকতে পারা তাঁর জন্য ‘সম্মানের’ বিষয়। এ সময় ‘অত্যন্ত সফল একটি এপেক সম্মেলন’ আয়োজনের জন্য চীনের প্রেসিডেন্টকে অভিনন্দনও জানান তিনি।
আরও পড়ুন