EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চীনে পৌঁছেই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পুতিন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ এএম

চীনে পৌঁছেই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পুতিন
অ অ

এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন।

শি জিনপিং বলেন, দুই দেশকে দৃঢ়তা ও সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলও অংশ নেয়। আলোচনা শেষে রাশিয়া ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

সূত্র: বিবিসি

আরও পড়ুন