EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে গ্যাস কারখানার কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৯

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

ইরানে গ্যাস কারখানার কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৯

ইরানে গ্যাস কারখানার কর্মীবাহী বাস উল্টে ১২ জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

অ অ

ইরানের ইলাম প্রদেশে দাশত আব্বাস–মুরমুরি সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুরের বরাত দিয়ে বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কেরমানপুর এই হতাহতের খবর নিশ্চিত করেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, আহত ১৯ জন যাত্রীর সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী স্থানে শনিবার গভীর রাতে ঘটা ওই দুর্ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ)।

এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে ইরনা জানিয়েছে, ‘‘একটি গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাস উল্টে যাওয়ার পর দুর্ভাগ্যবশত ১২ জন প্রাণ হারিয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন।’’

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এর আগে ইলাম প্রদেশের ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে জানিয়েছিল, এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। পরবর্তীতে হতাহতের এই সংখ্যা বৃদ্ধি পায়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।

আরও পড়ুন