EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প

নির্বাচনে দলের খারাপ ফলের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। চারটি আসন পুনরুদ্ধার করে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা।

নির্বাচনে দলের খারাপ ফলের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তার মতে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলেছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব ছিল। ভোটাররা ইরান নিয়ে তাঁর পদক্ষেপকে সমর্থন করলেও জ্বালানির বাড়তি দাম মেনে নিতে চাননি।

তবে ট্রাম্পের আশা, ভবিষ্যতে ইতিহাস এই যুদ্ধকে ইতিবাচকভাবে মূল্যায়ন করবে। তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই তাঁকে মনে রাখা হবে। তবে এর কারণে নির্বাচনের রাতটি তাঁর জন্য সুখকর হয়নি।

এদিকে নির্বাচনের ফল নিয়ে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, জীবনযাত্রার ব্যয় ও বিবেকের তাগিদে মার্কিনরা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরানও এই বার্তাকে সমর্থন করে।

আরও পড়ুন