EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় চীনের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিলেন ইয়াও ওয়েন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম

মালয়েশিয়ায় চীনের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিলেন ইয়াও ওয়েন

ছবি: সংগৃহীত

অ অ

চীন ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে মালয়েশিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইয়াও ওয়েন। গত ৩১ অক্টোবর কুয়ালালামপুরে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার কর্মকর্তা ও চীনা দূতাবাসের কূটনীতিকেরা।

বিমানবন্দরে দেওয়া এক লিখিত বক্তব্যে ইয়াও ওয়েন বলেন, চীন ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঐতিহাসিক মালয়েশিয়া সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এর নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর ফলে দুই দেশের সম্পর্ক ইতিহাসের নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে।

নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে তাঁর প্রধান দায়িত্ব হলো দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া এবং চীন-মালয়েশিয়া সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়া বলে জানান তিনি।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি সব ক্ষেত্রে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ এগিয়ে নেওয়াই তাঁর লক্ষ্য।

ইয়াও ওয়েন আরও বলেন, এ লক্ষ্য অর্জনে মালয়েশিয়ার বন্ধুদের সঙ্গে একযোগে কাজ করতে চান তিনি। এর মাধ্যমে দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা ও সার্বিক বন্ধুত্ব সুদৃঢ় করা, অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং উভয় দেশের জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চান।

এ ছাড়া জনগণের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলা এবং বহুপক্ষীয় ক্ষেত্রে সমন্বয় জোরদারের মাধ্যমে আন্তর্জাতিক ন্যায়বিচার ও ন্যায্যতার পক্ষে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় অভিন্ন ভবিষ্যৎভিত্তিক উচ্চপর্যায়ের কৌশলগত চীন-মালয়েশিয়া সম্প্রদায় গঠনে আরও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে।

আরও পড়ুন