EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

প্রেমিকাকে চুমু দেওয়ায় প্রেমিক ও তাঁর বাবাকে উলঙ্গ করে হাঁটানোর অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএম

প্রেমিকাকে চুমু দেওয়ায় প্রেমিক ও তাঁর বাবাকে উলঙ্গ করে হাঁটানোর অভিযোগ

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার বেহালায় এক কিশোরীকে চুমু দেওয়ার অভিযোগে এক তরুণ, তাঁর বন্ধু ও বাবাকে মারধর করে উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গত রবিবার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং কিশোরীর বাবা ও মামাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিবারের অভিযোগ, ওই কিশোরীর সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক ছিল। গোপনে দেখা করতে গিয়ে তিনি কিশোরীকে চুমু দেন। বিষয়টি জানাজানি হলে মেয়েটির বাবা ও মামা তরুণ ও তাঁর বন্ধুকে ধরে বাড়িতে নিয়ে যান। পরে তরুণের বাবাকেও ডেকে আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনজনকে মারধর করে উলঙ্গ অবস্থায় বাড়ির সামনের ব্যস্ত সড়কে প্রায় ৫০ মিটার হাঁটতে বাধ্য করা হয়। গুলি করে হত্যার হুমকি দেওয়ায় তাঁরা বাধ্য হয়ে এমনটি করেন বলে অভিযোগ উঠেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিশোরীর বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন