EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আর্থিক বিরোধে আসামের হোটেলে এলোপাতাড়ি গুলি, নিহত ৫

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম

আর্থিক বিরোধে আসামের হোটেলে এলোপাতাড়ি গুলি, নিহত ৫

প্রতীকী ছবি

অ অ

ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। দীর্ঘদিনের আর্থিক ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রধান অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে গুয়াহাটির জিএস রোডসংলগ্ন বোরা সার্ভিস এলাকার ‘বিলাস ইন’ হোটেলে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাইসেন্সপ্রাপ্ত পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হোটেলটি থেকে একটানা গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের একটি কক্ষ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। হোটেলের বাইরে গুলিবিদ্ধ অবস্থায় আরও একজনকে পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সত্যেন্দ্র পাঠক নামের এক হোটেলকর্মীও আহত হয়েছেন। তার হাতে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন