EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন ভেনেজুয়েলার নোবেলজয়ী মাচাদো

২০২৫ সালের শেষ দিকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে দেশ ছাড়ার পর থেকে নির্বাসনে ছিলেন মাচাদো

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম

নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন ভেনেজুয়েলার নোবেলজয়ী মাচাদো

ছবি: রয়টার্স

অ অ

নির্বাসনে থাকার ১০ মাসের বেশি সময় পর ভেনেজুয়েলায় ফিরেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো।

রবিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে মাচাদো লেখেন, ‘আমি এখানে। আপনাদের সঙ্গে।’ তার মিত্র ও বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী এদমুন্দো গনজালেসও পরে খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, মাচাদোর প্রত্যাবর্তন ভেনেজুয়েলাবাসীর জন্য গুরুত্বপূর্ণ দিন। দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিতে শিগগিরই তার সঙ্গে যোগ দেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।


২০২৫ সালের শেষ দিকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে দেশ ছাড়ার পর থেকে নির্বাসনে ছিলেন মাচাদো। তার এক সহযোগীর দাবি, দেশে ফেরার জন্য সাতবার চেষ্টা করলেও প্রতিবারই কর্তৃপক্ষ তাকে বাধা দিয়েছে।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে যুক্তরাষ্ট্রের বাহিনী। বর্তমানে কয়েকটি অভিযোগে যুক্তরাষ্ট্রে তার বিচার চলছে। মাদুরোর আমলের ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের হাতে দেশটির তেলসম্পদের নিয়ন্ত্রণ তুলে দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তিনি ওয়াশিংটনের আস্থা অর্জনের চেষ্টা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন