EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কানাডার সাথে থাকার পক্ষে রায় আলবার্টার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ এএম

কানাডার সাথে থাকার পক্ষে রায় আলবার্টার

ছবি: গেটি ইমেজ

অ অ

কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টার স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠিত আগাম গণভোটে কানাডার সাথে থাকার পক্ষেই রায় দিয়েছেন প্রদেশটির বাসিন্দারা।

সোমবার (১৯ অক্টোবর) ঘোষিত প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আলবার্টার প্রায় তিন-চতুর্থাংশ (চারভাগের তিনভাগ) ভোটার স্বাধীনতার দাবিতে উত্থাপিত এই গণভোটের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

আলবার্টার বাসিন্দাদের এই রায়কে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘এই আগাম ভোটের ফলাফলের মাধ্যমে আলবার্টার জনগণ তাদের সুস্পষ্ট সিদ্ধান্তের কথা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন।’’

তবে এই ফলাফলে আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেমে যাচ্ছে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাধীনতাকামী নেতা জেফরি রাথ।

তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, আগাম গণভোটের এই ফলাফলে তারা পিছপা হবেন না এবং আলবার্টার স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত করার তীব্র হুমকি দিয়ে আসার প্রেক্ষাপটে আলবার্টার এই অভ্যন্তরীণ আগাম গণভোটের আয়োজন বৈশ্বিক ভূরাজনীতিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল।

আরও পড়ুন