EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

নতুন যুদ্ধ শুরু হলে ইউরোপ ও ভারত মহাসাগর পর্যন্ত হামলার পরিধি ছড়িয়ে পড়তে পারে বলে হুমকি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ এএম

ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
অ অ

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় সামরিক প্রস্তুতি ব্যাপকভাবে জোরদার করছে ইরান। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর সংঘাত অনেকটা অচলাবস্থায় রয়েছে।

তবে দেশটির সামরিক নেতৃত্ব দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে বলে জানা গেছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্মকর্তারা হুমকি দিয়েছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে হামলার পরিধি মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ ও ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

তেহরান এমন কিছু লক্ষ্যবস্তুতে আঘাতের পরিকল্পনা করছে, যেখানে আগে হামলা হয়নি। এর মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশের সাবমেরিন ইন্টারনেট কেবল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার এবং আঞ্চলিক তেল ও গ্যাস স্থাপনা।

নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এআইনির্ভর উন্নত ড্রোন বহর তৈরি করছে ইরান। এসব ড্রোন পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতি বাড়িয়ে সেগুলোকে সুপারসনিক করার চেষ্টাও চলছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারাবাস এড়াতে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়াতে চাইছেন। একই সঙ্গে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি।

আরও পড়ুন