EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ব্যাংকের তালিকায় প্রথম চারটিই চীনের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

বিশ্বের শীর্ষ ব্যাংকের তালিকায় প্রথম চারটিই  চীনের

বিশ্বের শীর্ষ ব্যাংকের তালিকায় শীর্ষ চারে থাকা চীনের ব্যাংকগুলো।

অ অ

বৈশ্বিক ব্যাংকিং খাতের সম্পদ ও আর্থিক সক্ষমতার ওপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ ১০টি ব্যাংকের নতুন তালিকায় শীর্ষে অবস্থান করছে চীন। চীনের ৪টি ব্যাংক এ তালিকা প্রথম চারটি স্থান দখল করেছে।

সম্প্রতি প্রকাশিত এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের সর্বশেষ তথ্যের ভিত্তিতে তৈরি সমীক্ষায় দেখা গেছে, মোট সম্পদের দিক থেকে বিশ্বের বৃহত্তম ব্যাংক হিসেবে টানা ১৩তম বছরের মতো শীর্ষস্থানে রয়েছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭.৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না। এ ব্যাংকের সম্পদ ৬.৯৭ ট্রিলিয়ন ডলার। তৃতীয় স্থানে চায়না কনস্ট্রাকশন ব্যাংক কর্পোরেশন যার সম্পদের পরিমাণ ৬.৫২ ট্রিলিয়ন ডলার।

চতুর্থ স্থানে রয়েছে ব্যাংক অব চায়না যার সম্পদের ৫.৪৮ ট্রিলিয়ন ডলার। শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে মোট পাঁচটি ব্যাংকই চীনের।

অন্যদিকে, চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের জায়ান্ট জেপি মরগান চেজ অ্যান্ড কোং। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ৪.৪৩ ট্রিলিয়ন মার্কিন ডলার।

তবে মোট সম্পদের দিক থেকে পঞ্চম হলেও শেয়ারবাজারের মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে জেপি মরগান বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যাংক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে।

পঞ্চম স্থান থেকে শুরু করে ১০ম স্থান অর্জন করা ব্যাংকগুলো যথাক্রমে যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ অ্যান্ড কোং (সম্পদ: ৪.৪৩ ট্রিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা (সম্পদ: ৩.৪১ ট্রিলিয়ন ডলার), ফ্রান্সের বিএনপি পারিবা (সম্পদ: ৩.২৮ ট্রিলিয়ন ডলার), যুক্তরাজ্যের এইচএসবিসি (সম্পদ: ৩.২১ ট্রিলিয়ন ডলার), ফ্রান্সের ক্রেডিট অ্যাগ্রিকোল (সম্পদ: ৩.১৪ ট্রিলিয়ন ডলার) এবং চীনের পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না (সম্পদ: ২.৬৭ ট্রিলিয়ন ডলার)।

ইউরোপীয় ব্যাংকিং খাতের রদবদলে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী এইচএসবিসি-কে পেছনে ফেলে ইউরোপের বৃহত্তম ব্যাংক হিসেবে উঠে এসেছে ফ্রান্সের বিএনপি পরিবা।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল অভ্যন্তরীণ সঞ্চয়, অবকাঠামো খাতে বিশাল সরকারি বিনিয়োগ এবং দেশের বন্ড ইস্যুর ওপর ভর করে চীনা ব্যাংকগুলো তাদের সম্পদের আকার দিন দিন আরও বাড়িয়ে চলেছে।

বিপরীতে উচ্চ মুনাফা, ক্যাপিটাল মার্কেট ও সম্পদ ব্যবস্থাপনার (ওয়েলথ ম্যানেজমেন্ট) মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের শক্তিশালী প্রভাব বজায় রেখেছে মার্কিন ও ইউরোপীয় ব্যাংকগুলো।

আরও পড়ুন