EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বিজেপির প্রবীণ নেতা আদভানি ফুসফুসের সমস্যায় হাসপাতালে ভর্তি

তিনি চিকিৎসাধীন রয়েছেন। শিগগিরই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম

বিজেপির প্রবীণ নেতা আদভানি ফুসফুসের সমস্যায় হাসপাতালে ভর্তি

লালকৃষ্ণ আদভানি। ছবি: সংগৃহীত

অ অ

ফুসফুসের সমস্যার কারণে ভারতের প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিকে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তাঁকে হাসপাতালে নেওয়া হয় বলে বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদভানিকে দিল্লির জাসোলা বিহারের ওই হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন। শিগগিরই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

বিজেপির এই প্রবীণ নেতা ১৯৮৬-১৯৯০, ১৯৯৩-১৯৯৮ এবং ২০০৪-২০০৫—এই তিন মেয়াদে দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন