EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম

চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। তাঁদের নাম অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।

একজন কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান। সাতজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহতদের চিকিৎসা চলছে। বর্তমানে তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ২৭ জন যাত্রী নিয়ে বাসটি ভোপাল থেকে খাটু শ্যামের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন