EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

তবে হামলার সময় প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা অক্ষত ছিলেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ এএম

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ছবি: সংগৃহীত

অ অ

ইয়েমেনের এডেন শহরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী কার্যালয় ও প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এতে অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে হামলার সময় প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা অক্ষত ছিলেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এর আগে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, এডেনের আল-মাশিক প্রাসাদের একটি সামরিক অভিযান সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।


ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বিবিসিকে জানান, আল-মাশিক প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী অক্ষত রয়েছেন। হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলেও জানান তিনি।

রাজধানী সানাসহ হুতিদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতিশোধ হিসেবে গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর, তেল-গ্যাস স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আবহা ও দাম্মাম বিমানবন্দর এবং দাহরানে সৌদি আরামকোর কার্যালয়েও হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

আরও পড়ুন