EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নেপালের রাষ্ট্রপতির কাছে ইইউর নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:০০ এএম

নেপালের রাষ্ট্রপতির কাছে ইইউর নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
অ অ

নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এর মধ্য দিয়ে নেপাল ও ইইউর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন।

নেপাল ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। শিক্ষা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই পক্ষের অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চার্লস হোয়াইটলি নেপালের রাষ্ট্রপতির সঙ্গে পরিচয়পত্র পেশের অনুষ্ঠানকে সুন্দর অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। এ সময় নেপাল-ইইউ সম্পর্ক নিয়ে রাষ্ট্রপতি পৌডেলের ইতিবাচক বক্তব্যের কথাও তুলে ধরেন।

আরও পড়ুন