EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গঙ্গা নদীতে নৌকাডুবিতে একাধিক শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ এএম

গঙ্গা নদীতে নৌকাডুবিতে একাধিক শিশুসহ নিহত ১৩

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাঘোপুর এলাকায় ঘটা এ দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১৩ জন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা একটি ভোজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। 

খবরে জানা গেছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু।

ঘটনার পরপরই ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় সেদেশের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনকে সহযোগিতা করছেন। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ’এক্স’ এ দেওয়া এক বার্তায় এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

মোদি ওই বার্তায় বলেন, ‘বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’

এদিকে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক বার্তায় নৌকাডুবির ঘটনায় নিরপরাধ মানুষের প্রাণহানির খবরকে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আরও পড়ুন