EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদিতে হামলার আশঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমল তেলের দাম

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ এএম

সৌদিতে হামলার আশঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমল তেলের দাম

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবে হামলার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও দাম কমেছে অপরিশোধিত তেলের। টানা মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে। রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনাও তেলের বাজারে এই দরপতনে প্রভাব ফেলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ৯৩ দশমিক ২৭ ডলারে।

এর আগে সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার আশঙ্কায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ বিশ্ববাজারে দাম বাড়ার চাপ তৈরি করছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা সরবরাহ পরিস্থিতির উন্নতির আশা জাগাচ্ছে।

সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং রপ্তানি বাড়ার সম্ভাবনা—এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

আরও পড়ুন