যুক্তরাষ্ট্রে দুটি পৃথক বন্দুক হামলায় শিশু ও গর্ভবতী নারীসহ নিহত ১৪
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি পৃথক স্থানে বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে জর্জিয়ার ডগলাসে পাঁচজন ও পেনসিলভানিয়ার এরিতে ৯ জন নিহত হয়।
দেশটির স্থানীয় সময় শুক্রবার শনিবার এ হামলা ঘটে বলে জানিয়েছে মার্কিন পুলিশ।
পুলিশ জানায়, জর্জিয়ার ডগলাস শহরের একটি বাড়িতে শুক্রবার সন্ধ্যায় পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলির শব্দ পেয়ে ডগলাস পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে মৃত অবস্থায় পান।
একই দিন সন্ধ্যায় পেনসিলভানিয়ার ইরি শহরে ঘটে আরও ভয়াবহ এক হামলা। সেখানে এক বন্দুকধারীর হামলায় নিহত হন ৯ জন। পুলিশ জানায়, এই হামলায় দুই শিশু ও এক গর্ভবতী নারীও প্রাণ হারিয়েছেন। হামলাকারী নিজেও ঘটনাস্থলেই মারা যান। পুলিশ পৌঁছানোর আগেই সব মৃত্যু ঘটে বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে। সম্ভাব্য গুলির শব্দ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ‘শটস্পটার’ ব্যবহার করে পুলিশকে সতর্ক করা হয়েছিল। সূত্র: স্কাই নিউজ
