দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম
ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিভি৯।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্মঘটে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা।
পরে দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধর্মঘট প্রত্যাহার করে সরে যেতে বলে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্য সদস্যরা ধর্মঘট অব্যাহত রাখেন। এরপর তাদের আটক করা হয় বলে টিভি৯-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন