EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে আটক

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) তাঁর সঙ্গে দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে আটক

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপক। ছবি: সংগৃহীত

অ অ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে গিয়ে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ ও দলের দুই নেতা। প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আটক করা হয়েছে অন্তত ৬০০ জনকে।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) তাঁর সঙ্গে দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছিলেন তাঁরা।

দিল্লি যাওয়ার আগে দীপকে জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হলেও তিনি প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তাজনিত বিধিনিষেধ আরোপ করে সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দিতে বাধা দেওয়ার চেষ্টা করছে সরকার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন