EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ২৫ হাজার পুলিশ, বন্ধ ৪৫ মেট্রোস্টেশন ও ইন্টারনেট

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৪ এএম

দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ২৫ হাজার পুলিশ, বন্ধ ৪৫ মেট্রোস্টেশন ও ইন্টারনেট

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানী নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবারের কর্মসূচি সামনে রেখে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ৪৫টি মেট্রোস্টেশন, বাতিল করা হয়েছে ২৫০টি ট্রেন চলাচল এবং যন্তরমন্তর ও আশপাশের এলাকায় বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মধ্যরাত থেকে শহরজুড়ে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ সদস্য মোতায়েন করা হয়েছে। নজরদারির জন্য বসানো হয়েছে ৩০০টির বেশি ক্যামেরা। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে ১২টি অস্থায়ী বন্দিশালা।

সিজেপি শনিবার যন্তরমন্তরে ‘মহাসমাবেশ ও বিক্ষোভ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লি পুলিশ আগেই সমাবেশের অনুমতি প্রত্যাখ্যান করেছে। কর্মসূচিতে লোকজনের অংশগ্রহণ ঠেকাতে ৪৫টি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে এবং ২৫০টি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।


আন্দোলন ছড়িয়ে পড়া ঠেকাতে শুক্রবার রাত ১০টা থেকে যন্তরমন্তর ও আশপাশের প্রায় চার কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১০টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এদিকে, সিজেপির সদস্য ও সমর্থকেরা অনুমতি ছাড়াই দিল্লিতে প্রবেশের চেষ্টা করতে পারেন—গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন আশঙ্কার কথা জানিয়ে গত শুক্রবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর পুলিশপ্রধানদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। চিঠিতে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এরপর রাজধানীর সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো, প্রবেশকারী যানবাহনে তল্লাশি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার দিল্লির মদের দোকান ও পানশালাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন