হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় ১১ নাবিকসহ আহত ১২
ওমান উপকূলের কাছাকাছি হরমুজ প্রণালিতে চলাচলকারী ‘এমটি অন পিস’ নামের জাহাজটিতে হামলা চালানো হয়
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিকসহ মোট ১২ জন আহত হয়েছেন। আহতদের ওমানের খাসাব শহরে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমান উপকূলের কাছাকাছি হরমুজ প্রণালিতে চলাচলকারী ‘এমটি অন পিস’ নামের জাহাজটিতে হামলা চালানো হয়।
আহতদের সহায়তায় এগিয়ে আসায় ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি। ওমানের খাসাব শহরে স্থানীয় প্রশাসনের সহায়তায় আহত ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানসংলগ্ন জলসীমায় বাণিজ্যিক জাহাজে বারবার এ ধরনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি।
পাশাপাশি আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌচলাচল ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি।
