EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

রিয়াদে আজ বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান জোট

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

রিয়াদে আজ বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান জোট

ছবি: সংগৃহীত

অ অ

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন। পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

এমন সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যখন সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলের লক্ষ্যেই এ অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন