ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭৪৭
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন হাইস্কুলের শিক্ষার্থীরা।
শুক্রবার (২ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, ওই দিন বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফরাসি টিএফ-১ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নুনেজ বলেন, দাঙ্গা ও নগর সহিংসতা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত সপ্তাহে প্যারিসে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিচারমন্ত্রী জেরার্ড দারমানিন জানিয়েছেন, সহিংসতার কারণে ফ্রান্সজুড়ে ৩ হাজার ৭০০টি বিদ্যালয়ের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রের দাবি, শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের লোকজনও বিক্ষোভে ঢুকে পড়েছেন।
সূত্র: বিবিসি