EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৯

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৯

ছবি: সংগৃহীত

অ অ

আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে কাবুল। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে আফগান সরকার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বুধবার গভীর রাতে কুনার ও হেলমান্দে এসব হামলা চালানো হয়। তার দাবি, হামলায় বেসামরিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহত ৯ জনই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১১ জন।

তবে পাকিস্তানের বক্তব্য ভিন্ন। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সশস্ত্র গোষ্ঠীর দুটি শিবির ও গোপন আস্তানা লক্ষ্য করা হয়। প্রাথমিক হিসাবে সেখানে ২২ জন যোদ্ধা নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।


পাকিস্তান আরও দাবি করেছে, বেসামরিক হতাহত এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল। অন্যদিকে আফগানিস্তান হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

দুই পক্ষের ৯ বেসামরিক নিহত ও ২২ যোদ্ধা নিহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। নতুন এই হামলার ঘটনায় তিন মাসের তুলনামূলক শান্তির পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে।

আরও পড়ুন