EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ আরোহীর সবাই নিহত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ আরোহীর সবাই নিহত

ছবি: সংগৃহীত

অ অ

জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছে দেশটির সরকার। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে চার যাত্রীর পাশাপাশি দুই ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে দেশটির একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হারারে থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।

তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: আরব নিউজ

আরও পড়ুন