EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের তেল বিক্রি বন্ধ হলে অঞ্চলজুড়ে কেউ বিক্রি করতে পারবে না: গালিবাফ

বিবিসি বাংলা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

ইরানের তেল বিক্রি বন্ধ হলে অঞ্চলজুড়ে কেউ বিক্রি করতে পারবে না: গালিবাফ

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান তেল বিক্রি করতে না পারলে এ অঞ্চলের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না।

ওয়েবিনারের মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এ অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।

গালিবাফ বলেন, অবরোধ ও হুমকিতে ইরানের জনগণের ভীত হওয়ার কারণ নেই। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবস্থান বুঝতে ব্যর্থ হয়, তাহলে দেশটি ইরানের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে থাকবে।

এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছিলেন, ৪০ দিনের যুদ্ধের চেয়েও ভয়াবহ কোনো সংঘাতের জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন