জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: আল-জাজিরা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার নিউইয়র্কে পৌঁছানোর খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত একটি ভিডিওতে পেজেশকিয়ানকে বিমান থেকে নামতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট নিউইয়র্কের একটি বিমানবন্দরে পৌঁছেছেন।
সফরকালে পেজেশকিয়ান বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গেও তার পৃথক বৈঠক করার কথা রয়েছে।
বুধবার সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই পেজেশকিয়ানের এই সফর হচ্ছে। এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, জাতিসংঘ সদর দপ্তর চুক্তির আওতায় আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা অনুযায়ী ইরানের একটি মূল প্রতিনিধিদলকে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে।
অনুমোদিত প্রতিনিধিদলে পেজেশকিয়ান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রয়োজনীয় কূটনৈতিক কর্মকর্তারা রয়েছেন। তবে প্রেসিডেন্টের গণমাধ্যমকর্মীদের একটি অংশসহ কয়েকজন অতিরিক্ত সদস্যকে যুক্তরাষ্ট্র প্রবেশের ভিসা দেয়নি।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, নিউইয়র্ক সফরে পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গেও মতবিনিময় করবেন।
