EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান এরদোয়ানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

অ অ

যেসব দেশ এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে গাজা পুনর্গঠনে দ্রুত উদ্যোগ এবং ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন এরদোয়ান।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টানা দ্বিতীয় বছর জাতিসংঘের অধিবেশনে উপস্থিত হতে না পারার বিষয়টি তুলে ধরে এরদোয়ান বলেন, এটি ফিলিস্তিনিদের প্রতি অবিচার। আব্বাস উপস্থিত না থাকলেও তুরস্ক স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কথা বলে যাবে বলে জানান তিনি।

এরদোয়ান ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

গাজার মানবিক পরিস্থিতির সমালোচনা করে তিনি দ্রুত পুনর্গঠন শুরু এবং ইসরাইলের ওপর আরও আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানান।

এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোরও সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। পাঁচ স্থায়ী সদস্যের সিদ্ধান্তের ওপর বিশ্বের অধিকাংশ দেশের মতামত নির্ভর করা ন্যায়সংগত নয় উল্লেখ করে তিনি নিরাপত্তা পরিষদে ব্যাপক সংস্কারের দাবি জানান।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন