EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: মার্কিন প্রেসিডেন্ট

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম

ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: মার্কিন প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

অ অ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বৈঠকটিকে ‘খুব ভালো’ ও ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা জানান। তিনি বলেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নেন। ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় ছিলেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও আরাগচি ও উইটকফের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। এর মধ্যেই তিনি পরবর্তী বৈঠকের কথা জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনার কথাও বলেন। একই সময়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ও উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন