EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

তিন শর্তে যুদ্ধ থামাতে চায় ইরান, আলোচনায় ফেরার বার্তা

হামলা বন্ধ, জব্দ সম্পদ ফেরত ও বন্দর অবরোধ প্রত্যাহার চায় তেহরান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

তিন শর্তে যুদ্ধ থামাতে চায় ইরান, আলোচনায় ফেরার বার্তা
অ অ

চলমান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় ফিরতে আগ্রহ দেখিয়েছে ইরান। তবে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের কাছে তিনটি শর্ত দিয়েছে তেহরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব শর্ত পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ করা, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং মার্কিন বন্দর অবরোধ প্রত্যাহার করা।

সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া বক্তব্যে মোহসেন রেজাই বলেন, কাতার ও পাকিস্তান আগের মতোই কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখতে কাজ করছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে তেহরান নতি স্বীকার করবে না। প্রয়োজন হলে দীর্ঘস্থায়ী ও চূড়ান্ত সংঘাতের পথেও যেতে প্রস্তুত ইরান।

তবে ইরানের শর্তগুলো মেনে নেওয়া হলে এতে যুক্তরাষ্ট্রের স্বার্থও রক্ষা হবে বলে মন্তব্য করেন রেজাই।

এদিকে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের চলমান সংঘাত নিয়েও উদ্বেগ জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। পরবর্তী সময়ে সৌদি আরব এ সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছে তেহরান।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখার ওপর গুরুত্ব দিচ্ছে ইরান।

আরও পড়ুন