EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

এইচ-১বি মার্কিন ভিসায় ১ লাখ ডলার ফি আরোপের নীতি বাড়ালো ট্রাম্প

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

এইচ-১বি মার্কিন ভিসায় ১ লাখ ডলার ফি আরোপের নীতি বাড়ালো ট্রাম্প

ছবি: সংগৃহীত

অ অ

এইচ-১বি আওতায় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা কোনো বিদেশি কর্মীর জন্য নতুন এইচ-১বি আবেদন করলে নির্দিষ্ট ক্ষেত্রে নিয়োগদাতাকে ১ লাখ ডলার দিতে হবে। আর এ ভিসার কিছু আবেদনে এই ফি আরোপের নীতি আরও এক বছর বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে চালু করা বিধিনিষেধের মেয়াদ ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে নতুন ঘোষিত নীতিতে। জাতীয় স্বার্থে প্রয়োজন মনে করলে কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান বা খাতকে এ নিয়ম থেকে ছাড় দিতে পারবেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে ট্রাম্প প্রশাসন এইচ-১বি আবেদন যাচাই আরও কঠোর করার নির্দেশও দিয়েছে।

ভিসা আবেদন পর্যালোচনার সময় কোনো প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মী ছাঁটাই করেছে বা করার পরিকল্পনা করছে কি না তা বিবেচনায় নেওয়া হবে। 

ভারত ও চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের জন্য এই ভিসা বিশেষ গুরুত্বপূর্ণ। এইচ-১বি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি, প্রকৌশলসহ বিশেষ দক্ষতার কাজে বিদেশি কর্মী নিয়োগ করতে পারে।

ট্রাম্প প্রশাসনের দাবি, কিছু প্রতিষ্ঠান কম বেতনে বিদেশি কর্মী এনে মার্কিন কর্মীদের জায়গা দখল করছে এবং মজুরির ওপর চাপ সৃষ্টি করছে। বড় অংকের ফি কম দক্ষ ও কম বেতনের কর্মী নিয়োগ নিরুৎসাহিত করবে। আর বেশি দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেবে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থী যারা পরে এইচ-১বি মর্যাদায় যাবেন এবং বিদ্যমান এইচ-১বি ভিসা নবায়নের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

তবে ১ লাখ ডলারের এই ফি নিয়ে আইনি লড়াই চলছে। গত জুনে বোস্টনের একটি ফেডারেল আদালত এই ফি বেআইনি বলে রায় দেন। বিচারক লিও সরোকিন বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের অর্থ আদায়ের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। ট্রাম্প প্রশাসন ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্সও এই ফি এর বিরুদ্ধে আলাদা মামলা করেছে। সেই মামলাটিও আপিল আদালতে বিচারাধীন।

আরও পড়ুন