EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে পাহাড়ে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

সুইজারল্যান্ডে পাহাড়ে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত

ছবি: সংগৃহীত

অ অ

সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের ভ্যালাইস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা তিনজন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুইস সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ভ্যালাইস আঞ্চলিক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে একক ইঞ্জিনের ‘সিরাস এসআর২২টি’ বিমানটি উড্ডয়ন করে। পরে ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে আঘাত হেনে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিমানের ভেতর থেকে তিন আরোহীকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর তিনটি হেলিকপ্টার এবং দুইজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

বিমানটি কীভাবে পাহাড়ের ঢালে গিয়ে আঘাত হানল, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন