EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪, আহত ৫

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪, আহত ৫

ছবি: সংগৃহীত

অ অ

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর গানঝা।

তিনি জানান, কামিয়ানস্ক শহরে রুশ বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারীকে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই চলতি সপ্তাহের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনারের ইউক্রেন সফরের সম্ভাবনা রয়েছে।

রাশিয়ার এই হামলা এমন সময় হলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যেই নতুন করে হামলা ও হতাহতের ঘটনা ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের কূটনৈতিক অচলাবস্থা কাটাতে তাঁর দুই প্রতিনিধি উইটকফ ও কুশনার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন।

তবে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এতে বেসামরিক মানুষের হতাহতের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন