মেক্সিকোতে ক্ষমতাসীন দলের এমপিকে গুলি করে হত্যা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
মেক্সিকোতে ক্ষমতাসীন মোরেনা পার্টির এক আইনপ্রণেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেনিয়াসেন এসকোবার ছিলেন উপকূলীয় ভেরাক্রুজ রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল আইনপ্রণেতা। রাজ্যটি মেক্সিকোর কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার আবাসস্থল।
তাকে নিজের গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার শরীরে অন্তত একটি গুলির আঘাত ছিল।
ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল লিসবেথ হিমেনেজ সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্তে প্রয়োজনীয় নথি প্রস্তুত করা হচ্ছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
রাজ্যের সাধারণ সম্পাদক রিকার্দো আহুয়েদ বলেন, এসকোবারের গাড়িতে সহিংসতার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
মেক্সিকোর নিম্নকক্ষের কংগ্রেস এসকোবারের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
আগামী বছরের ৬ জুন দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে মেয়র, রাজ্য আইনসভা, সিটি কাউন্সিল ও গভর্নর পদে ভোট হবে।